বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ জেএমবি নেতা নিহত

 

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া শহরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জেএমবির আঞ্চলিক কমান্ডার কুলু মোল্লা (৩০) নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে শহরের কবুরহাটে এ ঘটনা ঘটে। কুলু মোল্লা শহরের খাজানগর এলাকার বাসিন্দা।এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করেছে।

kst1477881572
কুষ্টিয়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সাব্বিরুল ইসলাম বলেন, রাতে কবুরহাটের সোবাহান শেখের ধানের চাতালের পেছনে জেএমবি সদস্যরা গোপন বৈঠক করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে জেএমবি সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে তারা পিছু হটে। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় কুলু মোল্লাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, কুলু মোল্লা কুষ্টিয়ার আলোচিত হোমিও চিকিৎসক সানোয়ার হত্যা হামলার অন্যতম আসামি। সোমবার বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

গত ২০ মে শহরের মজমপুর থেকে দাতব্য চিকিৎসালয়ে যাওয়ার পথে বালিয়াশিশা মাঠে দুর্বৃত্তদের হাতে খুন হন সানোয়ার।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত