বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আঞ্চলিকতা নয়, ত্যাগ মূল্যায়ন করেই কমিটি : কাদের

142নিজস্ব প্রতিবেদক : আঞ্চলিকতা নয়, কাজ ও ত্যাগের মূল্যায়ন করেই কমিটিতে নেতাদের স্থান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কিছু করতে হলে ২০১৯ সালের নির্বাচনে জয় লাভ করতে হবে।’

আজ রোববার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত কমিটিকে দেওয়া সংবর্ধনায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিভিন্ন কারণে তৃণমূলে কোণঠাসা নেতা-কর্মীদের খুঁজে এনে এবার আওয়ামী লীগের কমিটিতে স্থান দেওয়া হয়েছে। কেউ কেউ নানান কথা বলে, অনেকে আবার বলে এই কমিটিতে ফরিদপুরের নেতা-কর্মী বেশি। কার বাড়ি ফরিদপুর আর কার বাড়ি ঢাকা—এটা দেখে তাঁদের নেতা বানানো হয়নি। তিনি বলেন, ‘ফরিদপুরের বেশি হলে, তা হয়েছে তাঁদের যোগ্যতায়। ফরিদপুরের নেতা-কর্মীরা ত্যাগ করবেন, আর আপনি মূল্যায়ন করবেন না, আমি এতে একমত না। নানান কারণে পার্টির অনেক ত্যাগী নেতারা কোণঠাসা হয়েছিলেন। আমাদের নেত্রী তাঁদের টেনে নিয়ে এসেছেন।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘দলের ভবিষ্যতের কথা মাথায় রেখে, সামনের নির্বাচনের কথা মাথায় রেখে, দুই ধরনের লোক প্রয়োজন। এক. যাঁরা দলের সম্পদ আর এক হলো শক্তি। এই দুয়ের সমন্বয় ঘটিয়ে আমরা এগিয়ে যাব।’

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে দেওয়া এক সংবর্ধনায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য রশীদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত