নেতৃত্ব দিচ্ছে ঢাবি রাষ্ট্রবিজ্ঞানের সাবেক শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আমাদের অন্যতম প্রাচীন শিক্ষাঙ্গন। আমাদের দেশের ইতিহাসের পরতে পরতে জড়িয়ে আছে এ শিক্ষা প্রতিষ্ঠানের অনন্য অবদান। এর শিক্ষার্থীরাই আমাদের গৌরবময় ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত সব আন্দোলন-সংগ্রামে দিয়েছে নেতৃত্ব।

সেই নেতৃত্বের ধারাবাহিকতা এখনো সগৌরবে বহাল আছে। দেশের প্রধান দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর দুটো অঙ্গসংগঠনের সাধারণ সম্পাদকগণ এ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র হওয়াই এর জ্বলন্ত প্রমাণ।
আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ এবং বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন – তিন জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক ছাত্র।











