হিলারি নন, ট্রাম্পই জয়ী হবেন!
আন্তর্জাতিক ডেস্ক :বেশিরভাগ জনমত জরিপে হিলারি এগিয়ে থাকলেও অন্তত একজন বিশেষজ্ঞ নিশ্চিত করে বলছেন, হিলারি নন, ট্রাম্পই হতে যাচ্ছেন আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট।

এই বিশেষজ্ঞ হলেন একটি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অ্যালেন জে লিচম্যান। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ১৯৮৪ সাল থেকে এ পর্যন্ত যত ভবিষ্যদ্বাণী করেছেন, তার একটাও ভুল হয়নি।
প্রফেসর লিচম্যান গত মাসে ওয়াশিংটন পোস্ট পত্রিকার সঙ্গে এক সাক্ষাতকারে এ ভবিষ্যদ্বাণী করেন। এরপর ট্রাম্পের একটি গোপন ভিডিও ফাঁস হয়, যাতে তাকে নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করতে শোনা যায়। ট্রাম্প নিজেও করেছেন অনেক বিতর্কিত মন্তব্য। যেমন, নির্বাচনে কারচুপি হবে, ফল পক্ষে না এলে তা মানা হবে না ইত্যাদি। হিলারির সঙ্গে সবগুলো বিতর্কেও ট্রাম্প পরাজিত হন।
এতকিছু সত্ত্বেও প্রফেসর লিচম্যান তাঁর ভবিষ্যদ্বাণীতে অনড়। গত সপ্তাহে তিনি ওয়াশিংটন পোস্ট পত্রিকাকে আবারও বলেন, ব্যবধান হয়তো খুব কম হবে, কিন্তু ট্রাম্পই বিজয়ী হবেন।











