বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাসনাত করিমের জামিন নাকচ

নিজস্ব প্রতিবেদক : গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার মামলায় নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষক হাসনাত করিমের জামিনের আবেদন নাকচ করেছে আদালত।সিএমএস আদালতে জামিন নামঞ্জুর আদেশের বিরুদ্ধে রোববার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করা হলে বিচারক মো. কামরুল হোসেন মোল্লা শুনানি শেষে এ জামিনের আবেদন নাকচ করেন।

hasnat11477829778

এর আগে ঢাকা সিএমএম আদালত একইভাবে এ আসামির জামিন নামঞ্জুর করায় এই আদালতে জামিনের আবেদন করা হয়েছিল। মামলায় জঙ্গি রাকিবুল হাসান রিগ্যানও কারাগারে আছেন। তিনি মামলাটিতে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন।

গত ২৫ জুলাই কল্যাণপুরের ৫ নম্বর সড়কের একটি বাড়িতে জঙ্গি অস্তানায় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালালে নয় জঙ্গি নিহত হয়। এ সময় আহত অবস্থায় আটক করা হয় রিগ্যানকে।

গত ৪ আগস্ট হাসানাতকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করে পুলিশ। পরে দুই দফা ১৬ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।

চলতি বছরের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গিরা হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পুলিশের ওপর গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। গ্রেনেড হামলায় ডিবি পুলিশের সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন নিহত হন। যৌথ বাহিনী পরে অভিযান চালিয়ে সেখান থেকে ১৩ জনকে জীবিত উদ্ধার করে। অভিযানে ছয় জঙ্গির সবাই নিহত হন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত