বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ নৌ সীমান্তে ভাসমান ফাঁড়ি বাড়াবে বিএসএফ

untitled-1ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশ-ভারত নৌসীমান্তে নজরদারি বাড়াতে ভাসমান সীমান্ত ফাঁড়ি বা বিওপি স্থাপন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ কথা নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, বর্তমানে সুন্দরবন সীমান্ত এলাকায় বিএসএফের তিনটি ভাসমান সীমান্ত ফাঁড়ি (বিওপি) রয়েছে। আগামী বছর বাংলাদেশ-ভারত নৌসীমানায় আরও ছয় থেকে সাতটি ভাসমান বিওপি স্থাপন করা হবে। তবে সেই সংখ্যা কত সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানায়নি বিএসএফ।

হিন্দুস্তান টাইমস আরও জানায়, গত ১ জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় হতাহতের ঘটনা ঘটে। এর পর ভারতে জঙ্গি অনুপ্রবেশের খবর প্রকাশিত হয় বিভিন্ন দেশের গণমাধ্যমে। তখন থেকেই বাংলাদেশ-ভারত নৌসীমানায় নজরদারি আরও বাড়িয়েছে বিএসএফ।

এর আগে ২০০৮ সালে লস্কর-ই-তাইয়েবার (এলইটি) সদস্যরা নৌপথে ভারতে প্রবেশ করে মুম্বাইয়ে তাঁজ হোটেলে হামলা চালায়। ওই হামলার ঘটনার পর সমুদ্র ও নদী পথে নজরদারি বাড়িয়েছিল ভারত।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ