,

ধর্ষক সাইফুলকে জিজ্ঞাসাবাদ শুরু

214656saifulপার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী সাইফুল ইসলাম ওরফে কালা সাইফুলকে(৪২) জিজ্ঞাসাবাদ শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে ঠিক কোথায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। জনরোষের কারণেই জিজ্ঞাসবাদের স্থান গোপন রাখা হয়েছে বলে জানা গেছে।

পার্বতীপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মাহমুদুল আলম কালের কণ্ঠকে জানান, জনরোষের কারনে আসামী সাইফুল ইসলামকে পার্বতীপুর থানায় আনা সম্ভব হয়নি। তিনি বলেন থানা থেকে যে পুলিশের টিম দিনাজপুর গেছেন, তারা ৭দিনের রিমান্ড আদেশের কাগজ শুক্রবার বিকেল ৪টায় আদালত থেকে পেয়েছেন। এরপর তারা যথারীতি আসামীকে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন।

এর আগে পার্বতীপুর মডেল থানা থেকে পুলিশের একটি টিম দিনাজপুর গমন করে। টিম প্রধান হিসেবে রয়েছেন ইন্সপেক্টর (ওসি তদন্ত) মোঃ বেলাল হোসেন। এছাড়াও রয়েছেন মামলা তদন্তকারী দারোগা উপপরিদর্শক স্বপন কুমার চৌধুরী, এসআই হারুনুর রশিদ ও দুজন কনেস্টবল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে