,

আমি কারো কাছে পদ চাইনি : সোহেল তাজ

 

নিজস্ব প্রতিবেদক : বর্তমানে তিনি রাজনীতিতে সক্রিয় নন। তাই কারো কাছে তিনি দলীয় পদ চাননি, আশাও করেননি।নিজের ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে এ কথা উল্লেখ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ। বৃহস্পতিবার রাতে তিনি তার পেজে এ স্ট্যাটাস দেন।সোহেল তাজ উল্লেখ করেছেন, আওয়ামী লীগের সম্মেলনের কারণে তিনি দেশে ফেরেননি।

image-3747

 

সোহেল তাজ তাঁর স্ট্যাটাসে লেখেন, আপনাদের মন্তব্য এবং পত্র-পত্রিকার কিছু সংবাদ পড়ে আর গণমাধ্যমের কিছু সংবাদ দেখে আমার কাছে মনে হয়েছে যে অনেকের ধারণা, বিগত আওয়ামী লীগের সম্মেলনে আমাকে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হবে। এ বিষয়ে অনেক বিভ্রান্তিকর খবরও প্রকাশিত হয়েছে এবং এটাও প্রচারিত হয়েছে যে আমি দেশে ফিরেছি সম্মেলনের কারণে। আমি স্পষ্টভাবে বলতে চাই, এসব ধারণা সঠিক নয়। আমি কোনো পদ কারও কাছে চাইনি এবং আশাও করিনি। কারণ, বর্তমানে আমি রাজনীতিতে সক্রিয় নই।

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে সোহেল তাজকে গুরুত্বপূর্ণ পদ দেয়ার আলোচনা ছিল। সম্মেলনের ঠিক আগ মুহূর্তে টানা দুই দিন দলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে দেখাও করেন তিনি। এমনকি সম্মেলনে যোগ দেন গাজীপুর জেলা আওয়ামী লীগের কাউন্সিলর হিসেবে।

সম্মেলনের পর সভাপতি, সাধারণ সম্পাদক, সম্পাদকমণ্ডলীসহ মোট ৪৩টি পদে নেতাদের নাম প্রকাশ করা হয়। তবে সেখানে তার নাম নেই। তবে ৩৮টি পদে এখনও কারো নাম ঘোষণা করা হয়নি। ফলে এখনো গুঞ্জন রয়েছে, সোহেল তাজ হয়তো কোনো পদ পেতেও পারেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে