বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেলহত্যা দিবস উপলক্ষে ৫ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী

karagarআগামী ৩ নভেম্বর জাতীয় জেলহত্যা দিবস। এ উপলক্ষে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে অনুষ্ঠিত হচ্ছে ৫ দিনব্যপী আলোকচিত্র প্রদর্শনী।

১ নভেম্বর থেকে অনুষ্ঠিত এ প্রদর্শনী জনসাধারনের প্রবেশাধিকার থাকবে ২ থেকে ৫ নভেম্বর। ২২৮ বছরের পুরাতন এই কারাগারে মাত্র ১শ’ টাকার টিকিটের বিনিময়ে জনসাধারনের প্রবেশের অনুমতি থাকছে।

শুক্রবার (২৮ অক্টোবর) আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কারা অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।

কারা মহাপরিদর্শক বলেন, ২২৮ বছরের ঐতিহাসিক কারাগারে ‘সংগ্রামী জীবনগাঁথা’ নামে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার দুর্লভ আলোকচিত্র প্রদর্শনী হবে। ১ নভেম্বর বিকেল চারটায় এ প্রদর্শনীর উদ্বোধন করা হবে।

২-৫ নভেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত জনসাধারনের জন্য উন্মুক্ত থাকবে এ প্রদর্শনী। ১শ’ টাকা মূল্যের টিকিট সংগ্রহ করে জনসাধারণ স্মৃতিবিজড়িত সংরক্ষিত এই কারাগারে প্রবেশ করতে পারবেন।

টিকিটমূল্য ১শ’ টাকা বেশি হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, কম দাম হলে এতোবেশি জনসমাগম হবে, তাহলে এতোবড় এলাকাজুড়ে শৃঙ্খলা রক্ষা করা কঠিন হবে। প্রবেশ লিমিট করতেই টিকিটমূল্য ১০০ করা হয়েছে। শুধুমাত্র যারা আগ্রহী তারাই যেন এ সুযোগটা পান।

কারাগারের স্মৃতি রক্ষা করতে যে উদ্যোগ নেওয়া হয়েছে, কবে থেকে তার কার্যক্রম শুরু হবে জানতে চাইলে তিনি বলেন, কাজ শুরুর আগে প্রধানমন্ত্রী একবার কারাগারে আসতে চান। আশা করছি তিনি শিগগিরই কারাগারে আসবেন। তিনি আসার ১৫ দিনের মধ্যেই পরিকল্পনা অনুযায়ী আমরা কাজ শুরু করবো।

ইতিহাস ঐতিহ্য সংরক্ষনে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী যে ধরনের কাজ করা প্রয়োজন পুরাতন কারাগারস্থলে সেসব কাজ সম্পন্ন করা হবে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত