,

আজ লন্ডন যাচ্ছেন সৈয়দ আশরাফ

asrafনিউজ ডেস্ক : লন্ডন যাচ্ছেন আওয়ামী লীগের জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। আজ শুক্রবার পারিবারিক কাজে সকাল ৯টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। প্রধানমন্ত্রী তাঁর ১৫ দিনের ছুটিও অনুমোদন করেছেন। সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী ও একমাত্র কন্যা লন্ডনে থাকেন।

সৈয়দ আশরাফের সহকারী একান্ত সচিব এম সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, লন্ডনে অবস্থানরত সৈয়দ আশরাফের স্ত্রী অসুস্থ। এ জন্য প্রধানমন্ত্রীর কাছে ১৫ দিনের ছুটির আবেদন করেছিলেন জনপ্রশাসনমন্ত্রী। প্রধানমন্ত্রী ওই আবেদন মঞ্জুর করায় আগামীকাল লন্ডন যাচ্ছেন তিনি।

২২ ও ২৩ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের দুই দিনের সম্মেলন শেষে দলের সাধারণ সম্পাদকের পদ থেকে বিদায় নেন সৈয়দ আশরাফুল ইসলাম। নতুন সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন তিনি। পরে ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের সভাপতিমণ্ডলীর সদস্য পদে সৈয়দ আশরাফকে অন্তর্ভুক্ত করেন।

আগামীকাল সন্ধ্যা সাতটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলটির সভাপতিমণ্ডলীর প্রথম সভা বসছে। সকালেই দেশত্যাগ করায় ওই বৈঠকে তিনি উপস্থিত থাকছেন না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে