,

বিদেশি বিনিয়োগে আসছে নতুন ডিভাইস কোম্পানি

 

নিজস্ব প্রতিবেদক :বেসিসের সহযোগিতা ও বেসিসের সদস্য কোম্পানির সাথে অংশীদারিত্বের মাধ্যমে বিদেশি বিনিয়োগে দেশে প্রতিষ্ঠিত হবে নতুন ডিভাইস কোম্পানি।

image-3603

কোরিয়ার জিটি কর্পোরেশন ও বেসিসের সদস্য কোম্পানি ইউনিভার্সাল ফাস্ট টেক লিমিটেড, রিমডেন টেকনোলজিস লিমিটেডসহ আরও কয়েকটি আমদানি-রফতানি প্রতিষ্ঠান যৌথভাবে এই কোম্পানি প্রতিষ্ঠা করছে।
বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারের বেসিস সভাকক্ষে বেসিসের সভাপতি মোস্তাফা জব্বারের সাথে জেটি কর্পোরেশনসহ উক্ত প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের এক বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জিটি কর্পোরেশনের প্রেসিডেন্ট ই সাং জি, ইউনিভার্সাল ফাস্ট টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক উৎপল কুমার সরকার, রিমডেন টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান, রবি এক্সিম কোম্পানির স্বত্বাধিকারী আবু তাহের রবি, কনসোলিডেট কোম্পানির স্বত্বাধিকারী কে এম মোসাদ্দেক আলী ও স্মার্ট সাইন লিমিটেডের পরিচালক মো. হাদিউজ্জামান।
নতুন প্রতিষ্ঠানটি স্মার্ট ডিভাইসসহ অ্যাপস ডেভেলপমেন্ট করবে। বৈঠকে উক্ত কোম্পানির কারখানা তৈরির জন্য হাইটেক পার্কে জায়গা বরাদ্দের অনুরোধ জানানো হয়।

তাৎক্ষণিকভাবে বেসিস সভাপতি বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তাদেরকে যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কে জায়গা বরাদ্দের বিষয়টি নিশ্চিত করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে