,

পুলিশকে আরো দায়িত্বশীল আচরণ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

 

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশ বাহিনীতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন হয়েছে। জনসেবাধর্মী পুলিশি ব্যবস্থা ধরে রাখার জন্য পুলিশকে আরো দায়িত্বশীল আচরণ করতে হবে।বৃহস্পতিবার বিকেলে পুলিশ সদরদপ্তরে ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।

image-3620

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশপ্রেম ও দায়িত্ববোধে উজ্জীবিত হয়ে জঙ্গি দমনে পুলিশ যে সাফল্য দেখিয়েছে তা প্রশংসার। পুলিশকে আরো সেবাধর্মী হতে হবে।

তিনি আরও বলেন, অপরাধী যে দলেরই হোক না কেন তাকে ছাড় দেয়া হবে না। আমাদের সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

পর্যালোচনা সভায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেন, মাদকদ্রব্যের চোরাচালান নিয়ন্ত্রণে পুলিশি তৎপরতা বাড়াতে হবে। মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাতে হবে।

এতে পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, পুলিশ সুপার, ঢাকার পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান এবং পুলিশ সদরদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে