,

জিয়ানগরে শ্বশুর বাড়ী পুড়িয়ে দিল জামাই

 

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের জিয়ানগর উপজেলার পত্তাশীতেশ্বশুরবাড়ী আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে জামাই। বুধবার রাতে উপজেলার পত্তাশী গ্রামে এ ঘটনায় বাড়ির কিছু অংশ পুড়ে গেলেও কোন প্রকার হতাহতের ঘটনা ঘটেনি।স্থানীয় সূত্রে জানাযায়, জিয়ানগর উপজেলা পত্তাশী ইউনিয়নের পত্তাশী গ্রামের আব্দুল মান্নান সেখের মেয়ে শিল্পী বেগমের সাথে ১৯৯৯ সালে একই গ্রামের শাহবুদ্দিন শরীফের পুত্র এমাম শরীফের সাথে বিবাহ হয়। বিয়ের পর থেকেই এমাম শরীফ যৌতুকের দাবীতে বিভিন্ন ভাবে শিল্পী বেগম কে শারিরীক ও মানষিক ভাবে নির্যাতন করে আসছিল। এরই ধারাবাহিকতায় কিছু দিন আগে আবারও যৌতুকের টাকা দাবী করে শিল্পী বেগমকে মারধর করে গুরুত্বর আহত করে। পরে অসুস্থ শিল্পী বেগম তার পিতার বাড়ীতে চলে আসে। কিছু দিন পরে এমাম শরীফ শিল্পী কে পুনরায় তাদের বাড়িতে নিতে গেলে শিল্পী এমামের সাথে যেতে রাজী না হওয়ায় এমাম ক্ষিপ্ত বুধবার রাতেশ্বশুরবাড়িতে আগুন দেয়। আগুন বাড়িতে ছাড়িয়ে পড়ার আগেই এলাকার লোক জন আগুন নিয়ন্ত্রনে আনে।

unnamed-9

শিল্পীর ভাই রিয়াজুল ইসলাম জানান, মাদব ব্যবসায়ী এমাম শরীফ তার বোনের সাথে বিয়ের পর থেকেই যৌতুক দাবী করে বিভিন্ন সময় টাকা নিয়েছে। কিন্তু বর্তমানে এমাম আবারও যৌতুকের টাকা দাবী করে শিল্পী বেগমকে মারধর করে এবং টাকা না দিলে হত্যার হুমকি দেয়। তাই এ অবস্থায় তারা তাদের বোনকে এমামের বাড়িতে যেতে দিতে রাজি হয়নি বলেই এমাম ক্ষিপ্ত হয়ে তাদের বাড়িতে আগুন দিয়েছে।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মিজানুল হক জানান এ ব্যপারে আমাদের কাছে মৌখিক ভাবে বিষয়টি জানানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে