বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

একদিন তিস্তার পানি বণ্টন সমস্যার সমাধান হবে : কাদের

obaidul_kaderনিউজ ডেস্ক : বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তার পানি বণ্টন সমস্যার সমাধান একদিন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে নিজ দফতরে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘তিস্তার পানি বণ্টন বিষয়ে ইতিবাচক ভারত। দেশটির বিভিন্ন পর্যায়ে আলোচনা শেষে এ বিষয়ে আমাদের আশ্বস্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই-কমিশনার।’

আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক বলেন, ‘আগামী নির্বাচনকে সামনে রেখে দলকে আরও গতিশীল ও সুসংগঠিত করে নির্বাচনের সর্বাত্মক প্রস্তুতি নেওয়াই এখন চ্যালেঞ্জ।’

হাইব্রিড নেতাদের বিষয়ে করণীয় সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘দলে সব ধরনের লোকই থাকে। তবে বসন্তের কোকিলরা এসে দুঃসময়ের কর্মীদের যেন কোনঠাসা না করে সে বিষয়টিতে সতর্ক থাকতে হবে।’

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ