বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে লেগুনার সঙ্গে ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষ, চালকের মৃত্যু

narayanganjনিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কার পর কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে এক লেগুনাচালক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের যাত্রামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কাঁচপুর হাইওয়ে থানার এসআই আক্তারুজ্জামান জানান। নিহত লেগুনাচালক নাদিম মিয়া রূপগঞ্জের বিশ্বরোড খালপাড়ার ইমান আলীর ছেলে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সবাই ওই লেগুনার যাত্রী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই আক্তারুজ্জামান জানান, সকাল ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি একটি লেগুনাকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় সামনের থাকা অপর আরেকটি কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায়; ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।
পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার পর ট্রাক ও কাভার্ড ভ্যান দুটি আটক করা হয়েছে বলে এসআই আক্তারুজ্জামান জানান।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ