বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদাবাজির সময় রংপুর সিটির কাউন্সিল গ্রেফতার

rangpur_photoরংপুর প্রতিনিধি : চাঁদাবাজির অভিযোগে রংপুর সিটি কর্পোরেশনের পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোখলেছুর রহমান তরুকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। এরপর সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম জানান, বুধবার রাত ১২টার দিকে কাউন্সিলর তরু নগরীর ধাপ পুলিশ ফাঁড়ির সামনে ল্যাব এইড (ডায়াগনস্টিক) রংপুর শাখার ব্যবস্থাপকের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় কয়েকজন কর্মচারীকে লাঞ্ছিত করেন”। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এদিকে, ল্যাব এইডের ব্যবস্থাপক ফরিদ আলম বাদি হয়ে কাউন্সিলর তরুকে একমাত্র আসামী করে বৃহস্পতিবার সকালে মামলা করেন। মামলাটি দ্রুত বিচার আইনে দায়ের করা হয় বলেও জানান পরিদর্শক আজিজুল।

ল্যাব এইডের ব্যবস্থাপক ফরিদ আলম জানান, “রাত ১২টার সময় কাউন্সিলর তরু এসে আমার কাছে এক লাখ টাকা চাঁদা চান। আমি তাকে বলি আমি কর্মচারী, টাকা পাবো কোথায়?

তিনি আরও বলেন, “এ কথা বলার পরপরই তিনি আমাকে লাঞ্ছিতসহ অকথ্যভাষায় গালিগালাজ করতে থাকেন। এক পর্যায়ে তিনি নির্বাহী কর্মকর্তা প্রামাণিক এম আনাসকে তুলে দিয়ে তার চেয়ারে বসে গালিগালাজ শুরু করেন। চাঁদা না দিয়ে তিনি এখান থেকে যাবেন না। প্রতিষ্ঠানে তালা মেরে দেবেন বলে চিৎকার করতে থাকেন।”

“এসময় অন্যান্য কর্মচারীরা এসে তাকে নিবৃত্ত করার চেষ্টা করলে তাদেরকেও লাঞ্ছিত করেন কাউন্সিলর তরু”।
“বিষয়টি পুলিশকে জানানোর পর পুলিশ এসে তাকে গ্রেফতার করে।”

রংপুর সিটি কর্পোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু জানান, “এলাকার শাকিল নামে এক যুবকের চোখ তুলে নেওয়ার মামলায় কাউন্সিলর তরুকে প্রধান আসামী করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। আদালত সে অভিযোগপত্র আমলে নেওয়ায় গত বছরের ২৯ জুলাই তরুকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ মামলায় বেশ কিছুদিন কারাগারেও ছিলেন তরু।”

তিনি আরও জানান, “স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন তরু। হাইকোর্টের আদেশে চলতি বছরের ১৫ সেপ্টেম্বর কাউন্সিলর পদ ফিরে পান তরু”।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত