বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষিত শিশুটির চিকিৎসায় মেডিকেল বোর্ডের বৈঠক

15নিউজ ডেস্ক : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি দিনাজপুরের পার্বতীপুরে ধর্ষণের শিকার ৫ বছরের শিশুটির চিকিৎসার জন্য গঠিত ৯ সদস্যের মেডিকেল বোর্ড বৈঠক করেছে। বৃহস্পতিবার সকালে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) এ বৈঠক হয়।

ওই ৯ চিকিৎসক হলেন গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. ফেরদৌসী আক্তার, শিশু সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক আশরাফ উল ইসলাম, ইউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আমানুর রসূল ও নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. জিল্লুর রহমান।

এছাড়া শিশু বিভাগের অধ্যাপক ডা. সাঈদ আনোয়ার, বার্ন ইউনিটের ডা. আবুল কালাম, মানসিক বিভাগের অধ্যাপক ডা. আবদুল্লাহ আল মামুন, এনেসথেসিয়া বিভাগের ডা. মোজাফফর হোসেন এবং ওসিসি সেন্টারের সমন্বয়কারী ডা. বিলকিস বেগম।

জানা গেছে, দুপুর একটায় এক সংবাদ সম্মেলনে শিশুটির চিকিৎসার ব্যাপারে করণীয় সম্পর্কে জানাবেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ায় জেনারেল মো. মিজানুর রহমান।

এর আগে ওসিসি সেন্টারের সমন্বয়কারী ডা. বিলকিস বেগম জানান, ধর্ষণের শিকার শিশুটির যৌনাঙ্গ খুবই আঘাতপ্রাপ্ত হয়েছে। বুধবার সকালে তাকে অপারেশন করার জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু যৌনাঙ্গ সংক্রমণ থাকায় অপারেশনের সিদ্ধান্ত বাতিল করা হয়।

প্রসঙ্গত, গত ১৮ অক্টোবর দিনাজপুর জেলার পার্বতীপুরের জমিরহাট তকেয়াপাড়া গ্রামের বাড়ির পাশে খেলা করছিল ওই শিশুটি। এ সময় তার জেঠা বলে পরিচিত সাইফুল (৩৮) নামের এক ব্যক্তির কুনজর পড়ে তার দিকে। তখন সাইফুল চকলেট ও সন্দেশের প্রলোভন দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করে। পরদিন ভোরে বাড়ির পাশে হলুদ ক্ষেতে অচেতন অবস্থায় শিশুটিকে পাওয়া যায় বলে জানান তার পিকআপ চালক বাবা।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ