,

দিনাজপুরের শিশু ধর্ষণের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে : আইনমন্ত্রী

1469817831_79নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় অভিযুক্ত ব্যক্তিদের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের জুডিশিয়াল কর্মকর্তাদের এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের জুডিশিয়াল কর্মকর্তাদের এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মন্ত্রী। সেখানেই দিনাজপুরের পার্বতীপুরের পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় অভিযুক্ত ব্যক্তিদের বিচারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মন্ত্রী। তিনি বলেন, এ ধরনের স্পর্শকাতর মামলার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে এবং এসব ক্ষেত্রে প্রসিকিউশনকে বিচার দ্রুত সম্পন্ন করতে নির্দেশনা দেওয়া হবে।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘আমি আশা করব, ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি যেন হয়। যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ করতে কেউ সাহস না পায়।’

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সরকার বিচার বিভাগের কোনো বিচারিক কাজেই হস্তক্ষেপ করে না।

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খোন্দকার মূসা খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকও বক্তব্য দেন।

এরপর সচিবালয়ে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, বৈদেশিক অনুদান নিয়ন্ত্রণ আইন-২০১৬ বাংলাদেশে এনজিওর কার্যক্রমকে ব্যাহত করবে না।
সচিবালয়ে কথা বলার আগে নেদারল্যান্ডসের মানবাধিকারবিষয়ক দূত কিস ভ্যান বার আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে