বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গণতন্ত্র হত্যায় সহযোগিতা করছে ভারত : দুদু

duduনিউজ ডেস্ক : বাংলাদেশের গণতন্ত্র হত্যার ক্ষেত্রে ভারত সহযোগিতা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে এই অভিযোগ করেন তিনি।

‘কাশ্মির ইস্যু এবং দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অস্থিতিশীলতা’ শীর্ষক এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শামসুজ্জামান দুদু বলেন, ভারত যেমন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছিল ঠিক একইভাবে গণতন্ত্র হত্যার জন্যও সহযোগিতা করছে।

‘কাশ্মিরের বিষয়ে বাংলাদেশ সরকার ভারতের পক্ষ নিলেও বাংলাদেশের জনগণ কাশ্মিরের সঙ্গে রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আয়োজক সংগঠনের সভাপতি এ কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সহ-সাংগঠনিক আব্দুস সালাম আজাদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত