বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের প্রতিটি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় হচ্ছে : প্রধানমন্ত্রী

hasinaনিউজ ডেস্ক : উন্নত চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশের সব বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট অডিটোরিয়ামে আয়োজিত বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) এর ১৩তম সমাবর্তনে তিনি এ জানান।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার জনগণকে বিনা পয়সায় সেবা ও ওষুধ দিচ্ছে। বিশেষ করে গ্রাম, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে। চিকিৎসাখাতে আমাদের সরকারের নেওয়া এসব  উদ্যোগের সুফল ইতোমধ্যে জনগণ ভোগ করছে।

তিনি আরও বলেন, আমরা ক্ষমতায় এসে ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছিলাম। সেজন্য আমরা বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছি। প্রতিটি হাসপাতালে ওয়েবক্যাম লাগিয়ে দিয়েছি। এছাড়া মোবাইল ফোনের মাধ্যমেও চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

মোবাইল উন্মুক্ত করে দেওয়ায় জনগণ মোবাইলের মাধ্যমওে চিকিৎসাসেবা নিতে পারছে বলেও জানান শেখ হাসিনা।

তিনি বলেন, জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে আমরা ক্ষমতায় আসার পর ১২ হাজার ৭২৮ জন সরকারি সার্জন ও ১০৮ জন ডেন্টাল সার্জন নিয়োগ দিয়েছি। আরও নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া হাসপাতালগুলোতে উন্নত মানের সেবা দিতে নার্সদের সিঙ্গাপুরের মতো দেশে পাঠিয়ে প্রশিক্ষণ দিয়ে আনা হচ্ছে। যাতে তারা দেশের মানুষের সেবা করতে পারে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের সব জায়গায় রোগীর সংখ্যা অনুযায়ী হাসপাতালগুলোতে শয্যা সংখ্যা বাড়ানো হয়েছে। আর শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে মাতৃত্বকালীন ছুটি বাড়িয়ে ছয় মাস করা হয়েছে। এছাড়া দেশকে পোলিওমুক্ত ও টিটেনাসমুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়কে আরও উন্নত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছ। আর সেবার মান বাড়াতে বিশেষায়িত হাসপাতাল যেমন চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, ক্যান্সার ইনস্টিটিউট, নিউরো সায়েন্স হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ