,

আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে ভাই-বোন

 

নিজস্ব প্রতিবেদক : সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। এবার তাঁর বোন শামসুন নাহার চাঁপাকে দলের নতুন কমিটির শিক্ষাবিষয়ক সম্পাদকের পদ দেয়া হয়েছে। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ দুটি পদে স্থান পেলেন দুই ভাই-বোন।

image-3355

শামসুন নাহার চাঁপার ছাত্ররাজনীতির হাতেখড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় থেকেই । ওই সময় তিনি শামসুননাহার হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৮১ সালে শেখ হাসিনা দেশে ফেরার সময় তিনি ছাত্রলীগের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনেও তার ভূমিকা ছিল।

এরপর সরকারি চাকরিতে যোগ দেন চাঁপা। তথ্য মন্ত্রণালয়ের অধীনে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের কর্মকর্তা হিসেবে গত বছর অবসরে যান তিনি। এরপর থেকে আবার রাজনীতিতে সক্রিয় হন চাঁপা ।

আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক পদে আগে ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি পদোন্নতি পেয়ে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য হয়েছেন।এ বিষয়ে চাঁপার বড় ভাই আব্দুল হালিম বলেন, ‘এক ভাই সভাপতিমণ্ডলীর সদস্য, আরেক বোন কেন্দ্রীয় কমিটির শিক্ষাবিষয়ক সম্পাদক- এটি আমাদের জন্য গর্বের বিষয়।’তবে শামসুননাহার চাঁপা ব্যক্তিগত কাজে দেশের বাইরে থাকায় এ বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে