বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিডিপি অর্জনে রেকর্ড: চূড়ান্ত হিসাবে প্রবৃদ্ধি বেড়ে ৭.১১%

27109_1নিজস্ব প্রতিবেদক : দেশের ইতিহাসে প্রথমবারের মতো মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধিতে রেকর্ড হয়েছে। গেল ২০১৫-১৬ অর্থবছর শেষে জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৭ দশমিক ১১ শতাংশ। যা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আগের হিসাবের চেয়ে বেশি।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত একনেক সভায় শেষে বৈঠক শেষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর চূড়ান্ত হিসাবে হালনাগত কালে এ তথ্য উঠে আসে। পরে শেরে বাংলানগরের এনইসি সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

নয় মাসের (জুলাই-মার্চ) তথ্য বিশ্লেষণ করে পরিসংখ্যান ব্যুরো বলেছিল, ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশ ৭ দশমিক শূন্য ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি পেতে যাচ্ছে। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, শেষ পর্য়ন্ত চূড়ান্ত হিসাবে প্রবৃদ্ধি বেড়ে ৭ দশমিক ১১ শতাংশ হয়েছে। এই চূড়ান্ত প্রতিবেদন একনেক সভায় প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে, সর্বশেষ ২০০৬-০৭ অর্থবছরে ৭ দশমিক ০৬ শতাংশ প্রবৃদ্ধি পেয়েছিল বাংলাদেশ। গত অর্থবছরের শুরুতে বাজেট ঘোষণার সময় ৭ শতাংশ প্রবৃদ্ধির আশার কথা সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল। তবে নয় মাসে অর্থনীতির গতি প্রকৃতি দেখে এডিবি ও বিশ্ব ব্যাংক বলেছিল, এবার বাংলাদেশ ৬ দশমিক ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি পেতে পারে। প্রাক্কলনে লক্ষ্যমাত্রা ছড়িয়ে যাওয়ার চলতি অর্থবছরের বাজেটে ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য ঠিক করেছে সরকার।

জিডিপি প্রবৃদ্ধি বাড়লেও মাথাপিছু আয় হয়েছে প্রাক্কলন থেকে এক ডলার কম, অর্থাৎ ১ হাজার ৪৬৫ ডলার।মন্ত্রী বলেন, ডলারের বিপরীতে টাকার বিনিময় হার বদলে যাওয়ায় গত মে মাসের প্রাক্কলনের সময় থেকে চূড়ান্ত হিসাবের মাথাপিছু আয় কমেছে।

গত মে মাসে প্রতি ডলারের বিনিময়ে যেখানে ৭৮ টাকা ১৫ পয়সা পাওয়া যেত, চূড়ান্ত হিসাবের সময় তা হয় ৭৮ টাকা ২৭ পয়সা। চূড়ান্ত হিসাব অনুযায়ী বর্তমানে বাংলাদেশের জিডিপির আকার দাঁড়িয়েছে ১৭ লাখ ৩২ হাজার কেটি টাকা বা ২২১ বিলিয়ন ডলার।

বিবিএস এর প্রাক্কলনে চলতি অর্থবছর জিডিপির আকার ১৭ লাখ ২৯ হাজার কেটি টাকায় দাঁড়িয়েছে বলা হয়েছিল। পরিকল্পনামন্ত্রী বলেন, ৯ মাস আগে মাথাপিছু আয় প্রাক্কলন করা হয়েছিল ১ হাজার ৪৬৬ ডলার। তা থেকে কমেছে ১ ডলার। তখন থেকে অবশ্য ডলারের দাম বেড়েছে। তাই আয় কমেছে বলে বলা যাচ্ছে না

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত