বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তাভেল্লা হত্যা : বিএনপি নেতা কাইয়ুমসসহ ৭ জনের বিচার শুরু

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হোসেন মোল্লা মঙ্গলবার আলোচিত এই মামলায় ২৪ নভেম্বর সাক্ষ্যগ্রহণের দিন রেখেছেন।

এই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাহ আলম তালুকদার জানান, আদেশের সময় সাত আসামির মধ্যে কারাগারে থাকা পাঁচ জন হাজির ছিল। বাকি দুজন পলাতক রয়েছেন।

এদিকে অভিযোগ গঠনের এই আদেশের বিরুদ্ধে হাই কোর্টে যাবেন বলে মামলার প্রধান আসামি কাইয়ুমের আইনজীবী সানাউল্লাহ মিয়া জানিয়েছেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমার মক্কেল এই ঘটনায় জড়িত না হলেও তাকে মামলার আসামি করা হয়েছে। এই চ্যালেঞ্জ করে হাই কোর্টে যাব।”

গত বছর ২৮ সেপ্টেম্বর কূটনৈতিক পাড়া গুলশানে ইতালীয় নাগরিক তাভেল্লাকে (৫১) গুলি করে হত্যা করা হয়। লেখক, প্রকাশক ও অনলাইন অ্যাক্টিভিস্টদের উপর জঙ্গি হামলার পর ওই ঘটনা আন্তর্জাতিক পর্যায়েও আলোড়ন তোলে।

হত‌্যাকাণ্ডের প্রায় এক মাস পর ২৬ অক্টোবর ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুমের ভাই আব্দুল মতিন, তামজিদ আহম্মেদ রুবেল ওরফে শুটার রুবেল, রাসেল চৌধুরী ওরফে চাকতি রাসেল, মিনহাজুল আরেফিন রাসেল ওরফে ভাগ্নে রাসেল ও সাখাওয়াত হোসেন ওরফে শরীফকে গ্রেপ্তার করে পুলিশ।

তাদের মধ‌্যে ভাগ্নে রাসেল, চাকতি রাসেল, শরীফ ও রুবেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল।

চলতি বছর ২৮ জুন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ডিবি) গোলাম রাব্বানী হাকিম আদালতে সাত জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

গ্রেপ্তার পাঁচজন ছাড়া বাকি দুই আসামি হলেন- বিএনপি নেতা কাইয়ুম এবং মুহাম্মদ সোহেল ওরফে ভাঙ্গারি সোহেল।

মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা ২৪ অগাস্ট মামলাটি আমলে নিয়ে পলাতক দুই আসামি কাইয়ুম ও সোহেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত