বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে কৃষক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ডাদেশ

download-94হবিগঞ্জের নবীগঞ্জে কৃষক মোক্তাদির আলী হত্যা মামলায় পাঁচজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। একই মামলায় আরো ২৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন এই রায় দেন।

ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন-আনিছ, ফরাস, জমশেদ, বজলু ও নূর ইসলাম। এদের মধ্যে জমশেদ, বজলু ও নূর ইসলাম পলাতক রয়েছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০২ সালের ২০ ফেব্রুয়ারি নবীগঞ্জ উপজেলার দিঘলবাগ ইউনিয়নের বোয়ালজুর গ্রামের মোক্তাদির আলীর জমির ধান খায় একই গ্রামের নূর ইসলামের গরু। এসময় প্রতিবাদ করলে নূর ইসলামসহ তার দলের লোকজন ধারালো অস্ত্রশস্ত্রসহ তার ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই মোক্তাদির মারা যান। এ ঘটনায় নিহতের ভাই মসাহিদ আলী বাদী হয়ে ৪০ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ৩৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

মামলার বিচার চলাকালে তিনজন আসামি মারা যান। রাষ্ট্রপক্ষে ১৯ জনের মাঝে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক উপরিউক্ত রায় দেন। রায় প্রকাশকালে আদালতে দুই জন ফাঁসির দণ্ডপ্রাপ্তসহ ১৫ জন আসামি হাজির ছিলেন। বাকি ১৭ জন পলাতক রয়েছে।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সালেহ উদ্দিন আহমেদ।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ