বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে স্কুলশিক্ষিকাকে পিটিয়ে হত্যা: স্বামী আটক

photo-1477325908নিজস্ব প্রতিবেদক : সাভারে আছমা আফরিন মিতু (২৮) নামের এক শিক্ষিকাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিক্ষিকার স্বামীকে আটক করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৮টার দিকে সাভার পৌর এলাকার আনন্দপুর সিটি লেন এলাকায় নিহতের বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষিকার পরিবারের সদস্যরা জানান, এক বছর আগে আনন্দপুর এলাকার ব্যবসায়ী আলতাফ হোসেনের মেয়ে আছমা আফরিন মিতুর সঙ্গে চাঁদপুর এলাকার মুরাদ মিয়ার প্রেমের সম্পর্কের পরিণতিতে বিয়ে হয়। বিয়ের আগে তাঁরা দুজনই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

বিয়ের পর তাঁরা দুজনে ঢাকায় একটি ভাড়া বাসা নিয়ে বসবাস শুরু করেন। ওই সময়েই আছমা ঢাকার মিরপুর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে বাংলা বিষয়ে শিক্ষকতা শুরু করেন।

দিনকয়েক আগে আছমা তাঁর স্বামীকে নিয়ে বাবার বাড়ি আনন্দপুর এলাকায় বেড়াতে আসেন। এরপর আজ রাতে পারিবারিক কলহের জেরে বাবার বাড়িতেই আছমাকে পিটিয়ে হত্যা করেন স্বামী মুরাদ। এরপর ওই শিক্ষিকার মরদেহ ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাঁকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

পরিবারের সদস্যদের দাবি, ঘটনার সময় পরিবারের কেউ বাড়িতে ছিল না। পরে প্রতিবেশীদের কাছে খবর পেয়ে পরিবারের সদস্যরা আছমাকে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এরপর সাভার মডেল থানা পুলিশ নিহত স্কুলশিক্ষিকার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিষয়ে সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহাবুবুর রহমান বলেন হত্যাকাণ্ডের বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ