,

মেশিনে যেভাবে কম দেওয়া হয় টাকা (ভিডিও)

atm1অনলাইন ডেস্ক : কোন প্রতিষ্ঠান থেকে টাকা তুলে বাড়িতে এসে গুণে দেখলেন প্রতি বান্ডিলে একটি নোট কম। কিন্তু যেখান থেকে টাকা তুলেছেন সেখানকার কর্মকর্তা আপনার সামনেই মেশিনে উল্টে-পাল্টে একাধিকবার গুনে দিয়েছেন। মেশিন তো ভুল করার কথা না! ভৌতিক কাণ্ড! প্রশ্ন জাগতেই পারে কীভাবে হলো এটা। একটি ভিডিও দেখলেই পেয়ে যাবেন তার সমাধান।

সাধারণত বেশি পরিমান টাকা তোলার ক্ষেত্রে এমন সমস্যা হতে পারে। প্রতি বাণ্ডিল থেকে দুইটি নোট বের করে একটি পকেটে রেখে অন্যটি দুই ভাজ করে বাণ্ডিলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। ফলে মেশিনে টাকার অংক ঠিকই থাকে, কিন্তু বাস্তবে একটি নোট কমে যায়। এভাবে কেউ এককোটি টাকা তুললে সেখানে কমে যেতে পারে একলাখ টাকা পর্যন্ত। এমনকি অনেক বেশি টাকা তুললে যখন গণনার সময় থাকে না তখন এই কমে যাওয়ার পরিমান বেড়েও যেতে পারে। অর্থাৎ, দুইটা নোট বের করার পরিবর্তে যদি চারটা নোট বের করা হয়, তাহলে টাকা কমে যাওয়ার পরিমানটা হবে দ্বিগুণ। বিডি-প্রতিদিন

উল্টোদিকে টাকা জমা নেওয়ার ক্ষেত্রে এমন ঝামেলায় পড়তে পারে কোন প্রতিষ্ঠানও। তারাও হয়ত মেশিনে গুনে নিয়ে গ্রাহককে স্লিপ ধরিয়ে দিচ্ছেন। পরে হিসেব মেলাতে গিয়ে লাগছে খটকা। কোন প্রতারক অনেক টাকা জমা দেওয়ার ক্ষেত্রে একই পন্থা অবলম্বন করতে পারে। তবে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কর্মীরা নিজের নিরাপত্তার স্বার্থেই সাধারণত টাকা হাতে গুণে জমা নিয়ে থাকেন। অনেক বেশি বা বিশ্বস্থ গ্রাহকের টাকা হলে মেশিনকেই ভরসা করেন। তবে আপনি… টাকা গুণে নিচ্ছেন তো…

ভিডিওতে দেখুন কীভাবে টাকা কম দেওয়া হয়:

https://www.facebook.com/Rmbds/videos/2614228701929049/

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে