বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজেকে মন্ত্রী ভাবেন না কাদের

150530ok_5নিউজ ডেস্ক : নিজেকে সরকারের মন্ত্রী নয় বরং কর্মী হিসেবে ভাবেন আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার ধানমণ্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়সংলগ্ন প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। সৈয়দ আশরাফুল ইসলাম তার নাম ঘোষণা করায় তার ও দলীয় সভাপতি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে সারা দেশে উৎসবের আমেজ তৈরি হয়েছিল। ২০ তারিখ থেকেই সারা দেশের সব রাস্তা যেন এসে মিশেছিল ঢাকা শহরের মোহনায়। দলের সব নেতাকর্মীর জিজ্ঞাসা ছিল কারা হচ্ছেন দলের পরবর্তী নেতা। এরপর আপনারা আমাকে নির্বাচিত করেছেন। এ জন্য দলের নেত্রী শেখ হাসিনাসহ সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

ওবায়দুল কাদের বলেন, অনেকে জিজ্ঞাস করছেন, মন্ত্রী হয়ে আমি কিভাবে এত দায়িত্ব পালন করব? কিন্তু আমি নিজেকে মন্ত্রী ভাবি না। আমি দেশের কর্মী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মী, দলের কর্মী। এখন রাস্তায় গিয়ে যেমন পরিবহন ও রাস্তার অবস্থা দেখতে পাব তেমনি দলের অথরিটির দায়িত্ব দেওয়ায় নেতাকর্মীদের কাজও দেখতে পারব। সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের শৃঙ্খলাবদ্ধতা প্রকাশ পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের আচরণ সামনে আরও শৃঙ্খলাবদ্ধ হবে। ভবিষ্যতে আওয়ামী লীগের অভ্যন্তরে আরও গুণগত পরিবর্তন হবে। আমাদের নিজেদের বদলাতে না পারলে আমরা দেশকে পরিবর্তন করতে পারব না। আমাদের প্রত্যেক নেতাকর্মীকে নিজেদের পরিবর্তন করতে হবে।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করা ও পরবর্তী নির্বাচনের জন্য দলকে প্রস্তুত করাই নতুন কমিটির উদ্দেশ্য। ওবায়দুল কাদের বলেন, আমরা একসঙ্গে বেশি এজেন্ডা নিয়ে কাজ করব না। বেশি ডিম এক জুড়িতে রাখলে তা যেমন ভেঙে যেতে পারে। তাই আমরা কম এজেন্ডা হাতে নিয়ে সেটি বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা করব। তিনি বলেন, ইনশাল্লাহ, ভবিষ্যতে আরও পরিবর্তন আওয়ামী লীগে হবে। আমরা যদি নিজেদের বদলাতে না পারি তাহলে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে বদলাবো কিভাবে? তিনি এ জন্য দলের নেতাকর্মীদের আচরণ বদলানোরও অনুরোধ জানান।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ