,

পাকিস্তানে রাজনৈতিক উত্তেজনা

 

আন্তর্জাতিক ডেস্ক : প্রাক্তন ক্রিকেটার ও বর্তমানে জনপ্রিয় রাজনীতিক ইমরান খানের দলের ২ নভেম্বরের কর্মসূচি নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে পাকিস্তানে।ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ২ নভেম্বর গণজমায়েত করে রাজধানী ইসলামাবাদ অচল করে দিতে চায়। তাদের দাবি, হয় প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ পদত্যাগ করবেন, না হয় দুর্নীতির অভিযোগের জবাবদিহি নিশ্চিত করতে হবে।

pakistan_111477214757

অফশোর কোম্পানির মাধ্যমে নওয়াজ শরিফের পরিবার কোটি কোটি রুপি বিদেশে পাচার করেছে বলে অভিযোগ উঠে আসে সাড়া জাগানো পানামা পেপারসে। এরপর এ বিষয়ে প্রধানমন্ত্রী শরিফের পরিবারের অভিযুক্ত সদস্যদের বিরুদ্ধে তদন্ত দাবি করেন ইমরান খান ও তার দল। কিন্তু অভিযোগ থেকে তাদের অব্যাহতি দেওয়া হয় এবং পিটিআই তা প্রত্যাখ্যান করে নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি করে।

২ নভেম্বরের কর্মসূচি নিয়ে পাকিস্তানে উত্তেজনা বিরাজ করছে। এ দিন অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে ইমরান খান রোববার বলেছেন, ২ নভেম্বরের কর্মসূচির ফলে যদি তৃতীয় কোনো পক্ষ হস্তক্ষেপ করে, তাহলে এর জন্য দায়ী থাকবে নওয়াজ শরিফ।

তিনি আরো বলেন, ‘যদি গণতন্ত্র পথ হারায়, তবে তার জন্য শুধু একজনই (শরিফ) দায়ী থাকবে।’ তবে সেই তৃতীয় শক্তি বা প্রতিষ্ঠান কারা, যারা গণতন্ত্র হরণ করতে পারে, তা বলেননি ইমরান খান। তবে তিনি পরিষ্কার করেছেন, ‘আমরা তৃতীয় কোনো শক্তিকে ক্ষমতায় আনতে চাই না।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে