বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বদরুলকে শাবি থেকে স্থায়ীভাবে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অর্থনীতি বিভাগের অনিয়মিত শিক্ষার্থী বদরুল আলমকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসকে চাপাতি দিয়ে কোপানোর ঘটনায় তাকে বহিষ্কার করা হয়েছে।

image-3103

রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ২০১তম সভায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়। বদরুল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের অনিয়মিত শিক্ষার্থী।

সিন্ডিকেটের সচিব ও রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন জানান, সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে বদরুল আলমকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এর আগে গত ৪ অক্টোবর বদরুলকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল। পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক রাশেদ তালুকদারকে প্রধান করে গঠিত তিন সদস্যবিশিষ্ট কমিটির তদন্ত রিপোর্টের ভিত্তিতে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর এমসি কলেজে সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসকে কুপিয়ে গুরুতর আহত করে বদরুল আলম।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত