,

বিএনপির সিদ্ধান্ত সঠিক : রিজভী

1458462389নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে বিএনপির না যাওয়ার সিদ্ধান্ত সঠিক বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, দেশে কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই।

আজ রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করতে গিয়ে এসব কথা বলেন রিজভী।

১৯ অক্টোবর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে জামিনে মুক্তি পাওয়ার পর আজই প্রথম দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।

গতকাল শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের দুই দিনব্যাপী ২০তম জাতীয় সম্মেলন শুরু হয়। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দল যোগ দেয়। আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও সম্মেলনে যায়নি বিএনপি। দলটির দায়িত্বশীল সূত্রগুলো বলছে, সম্মেলনে যাওয়ার ব্যাপারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সম্মতি দেননি।

রিজভী বলেন, কয়েক দিন আগেও বিএনপির চেয়ারপারসনকে আক্রমণ করে কথা বলেছেন আওয়ামী লীগের নেতারা। বিএনপির সম্মেলনে আওয়ামী লীগ আসেনি। উল্টো তারা সম্মেলন অনুষ্ঠানে বাধা দিয়েছে।

বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অভিযোগ করে বলেন, তাঁর দলের নেতা-কর্মীদের খুন-গুম করা হচ্ছে। মিথ্যা অভিযোগে মামলা দেওয়া হচ্ছে। নির্যাতন করা হচ্ছে। এ রকম একটি পরিবেশে মেরুদণ্ড নিয়ে কেউ আওয়ামী লীগের সম্মেলনে যেতে পারে না।

রিজভীর ভাষ্য, যাঁরা দেশ শাসন করছেন, তাঁরা জনগণের প্রতিনিধি নন। তাঁরা সবাই নিজেদের জমিদার মনে করেন।

আওয়ামী লীগের সম্মেলন প্রসঙ্গে রিজভী বলেন, তারা গোটা রাজধানী দখল করে লাল-নীল বাতি জ্বেলে সম্মেলন করছে। একটা রাজনৈতিক দলের সম্মেলন এভাবে হতে পারে না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে