,

জেএসসি-জেডিসি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা নেই : শিক্ষামন্ত্রী

photo-1477204970নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই।

আজ রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী জানান, আগামী ১ নভেম্বর এ দুটি পরীক্ষা শুরু হবে। বোর্ডগুলো এ পরীক্ষা অনুষ্ঠানে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।

চলতি বছর প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করে সরকার। এর ফলে জেএসসি ও জেডিসি পরীক্ষার দায়িত্ব চলে যায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে।

গত ২০ অক্টোবর প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান এক সংবাদ সম্মেলনে জানান, তাঁরা এই পরীক্ষা নিতে প্রস্তুত নন। এই পরীক্ষার ভবিষ্যৎ কী হবে, সেটাও তাঁরা জানেন না। পরীক্ষা হবে কি হবে না, সেটির দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ের।

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর এ বক্তব্যের পর জেএসসি ও জেডিসি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। বিষয়টি জানতে চাইলে আজ শিক্ষামন্ত্রী উল্লিখিত কথা বলেন।

নুরুল ইসলাম নাহিদ বলেন, গণশিক্ষামন্ত্রী কেন এ ধরনের কথা বলেছেন, তা স্পষ্ট নয়। শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে অবগত নয়। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর সঙ্গে এ বিষয়ে পরে কথা বলা হবে।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এবার দুই হাজার ৭৩৪টি কেন্দ্রে জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৪ লাখ ১০ হাজার ১৫ শিক্ষার্থী এ দুটি পরীক্ষায় অংশ নেবে।

এর মধ্যে ২০ লাখ ৩৫ হাজার ৫৩৪ শিক্ষার্থী জেএসসিতে অংশ নেবে। আর মাদ্রাসা বোর্ডের জেডিসিতে অংশ নেবে তিন লাখ ৭৪ হাজার ৪৭২ জন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে