বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতায় গ্রেপ্তার ৫ জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করবে র‍্যাব

photo-1477150357নিউজ ডেস্ক : কলকাতা পুলিশের হাতে ধরা পড়া জামা’আতুল মুজাহিদীনের (জেএমবি) পাঁচ সদস্যকে জেরা করতে কলকাতায় পৌঁছেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের দুই সদস্যের একটি প্রতিনিধিদল।

শনিবার সকালে ৯টার দিকে কলকাতার দমদমের নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে সরাসরি দুই র‍্যাব সদস্য চলে যান সল্ট লেকে অবস্থিত ভারতীয় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) দপ্তরে।

ক্যামেরার সামনে কথা বললেও নাম প্রকাশে প্রকাশে অনিচ্ছুক এক র‍্যাব কর্মকর্তা দমদম বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ না করা পর্যন্ত এ বিষয়ে কিছু বলা সম্ভব নয়। জিজ্ঞাসাবাদের পরেই জানা যাবে যে তারা জঙ্গি কার্যকলাপের সঙ্গে কতটা সম্পৃক্ত। বিষয়টির তদন্ত চলছে জানিয়ে এই র‍্যাব কর্মকর্তা আরো বলেন, আজ থেকেই জেরা শুরু করতে চান তাঁরা।

এ ছাড়া গ্রেপ্তার দুই বাংলাদেশিকে দেশে ফেরত নেওয়া হবে কি না সে সম্পর্কেও কিছু জানাননি এই র‍্যাব কর্মকর্তা।

গত সেপ্টেম্বর মাসে পশ্চিমবঙ্গ ও আসামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছয়জনকে জেএমবি সন্দেহে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের বিশেষ টাস্কফোর্স। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জাহিদুল, ইউসুফ, শহিদুল, রফিক, কালাম ও ফারুক। চলতি মাসের ১৩ তারিখে আদালত থেকে ১৪ দিনের জন্য এদের মধ্যে পাঁচজনকে রিমান্ডে নেয় এনআইএ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রফিক ও জাহিদুলের বাড়ি বাংলাদেশে। বাকিরা ভারতীয়।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত