,

উদ্বোধনী অধিবেশনে ছিলেন না শেখ রেহানা ও জয়

60bনিউজ ডেস্ক : আওয়ামী লীগের ২০তম সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন না শেখ রেহানা ও সজীব ওয়াজেদ জয়। যদিও তাদের দু’জনকেই কাউন্সিলর করা হয়েছিল।

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন। তাতে ঢাকা দক্ষিণ থেকে কাউন্সির করা হয়েছিল শেখ রেহানাকে। আর জয়কে করা হয়েছিল রংপুর থেকে। কিন্তু শনিবারের উদ্বোধনী অধিবেশনে এদের কেউই উপস্থিত ছিলেন না। জানা গেছে, শেখ রেহানা দেশের বাইরে রয়েছেন। তবে দেশে থাকলেও সম্মেলনে দেখা যায়নি সজীব ওয়াজেদ জয়কে।

শনিবার সকালে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর আগে বিভিন্ন জেলার আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পদকরা সম্মেলন স্থলে এসে উপস্থিত হন। সম্মেলন স্থলে বিদেশি অতিথি, মন্ত্রিসভার সদস্য এবং দলের কেন্দ্রীয় নেতা, কাউন্সিলর ও ডেলিগেটরা উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলনে ৬ হাজার ৫৭০ জন কাউন্সিলর অংশ নেবেন। এছাড়া ৩০ হাজারের মতো ডেলিগেটও উপস্থিত থাকবেন। সম্মেলনের কাউন্সিল অধিবেশন হবে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে