,

খাদিজাকে কেবিনে নেয়া হতে পারে

khadizaনিজস্ব প্রতিবেদক : সিলেটে ছাত্রলীগ নেতা  বদরুলের চাপাতির আঘাতে আহত কলেজছাত্রী খাদিজাকে দু’তিন দিনের মধ্যে কেবিনে নেয়া হতে পারে। আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে চিকিৎসকদের বরাত দিয়ে নার্গিসের বাবা মাসুক মিয়া এ কথা জানান।

এর আগে গতকাল সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে তার বাবা মাসুক মিয়া বলেন, ‘সকালে খাদিজাকে বিছানা থেকে তুলে বসানো হয়েছে। এ ছাড়া তাকে হুইল চেয়ারে করে ১০ মিনিট ঘোরানো হয়েছে। পরে পুডিং, পানি ও কমলা লেবুর জুস খেতে দেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন খাদিজার অবস্থা আগের চেয়ে ভালো। ডাকলে সাড়া দিচ্ছে। মাঝে মাঝে আমাদের চিনতে পারলেও আবার ভুলে যাচ্ছে।’

৩ অক্টোবর সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসকে সরকারি এমসি কলেজ ক্যাম্পাসে চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে মারাত্মক জখম করেন শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম। আশঙ্কাজনক অবস্থায় খাদিজাকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় পরদিন স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এর পরই সেখানে খাদিজাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। গতকাল হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের কনসালট্যান্ট ডা. মির্জা নাজিম উদ্দিন জানিয়েছেন, খাদিজার শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। তাকে তরল খাবার দেওয়া হচ্ছে। ডাক দিলে সাড়া দিচ্ছে। তবে তার শরীরের বাম পাশ এখনো কাজ করছে না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে