,

সম্মেলনে বি চৌধুরী, বিএনপি অনুপস্থিত

b_choudhuri-1নিউজ ডেস্ক : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের দুই দিনব্যাপী ২০তম জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। তার সঙ্গে রয়েছেন দলটির মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান। তবে এখনও (বেলা ১২টা পর্যন্ত) বিএনপির কোনো প্রতিনিধিকে সম্মেলনস্থলে উপস্থিত হতে দেখা যায়নি। সম্মেলনে বিএনপির যোগ দেওয়ার বিষয়ে কোনো কিছু জানা যায়নি। জাতীয় সম্মেলনে যোগ দেওয়ার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আওয়ামী লীগের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

এ ছাড়া সম্মেলনে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় জোটের প্রধান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মহাজোটের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরিন আখতার, জাসদ (রব) সভাপতি আ স ম আবদুর রব, জাতীয় পার্টি (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম, তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভান্ডারি।

এ ছাড়াও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান খান ও বর্তমান সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমও আওয়ামী লীগের সম্মেলনে উপস্থিত হয়েছেন। উল্লেখ্য, আওয়ামী লীগের দুই দিনব্যাপী সম্মেলন আজ শনিবার সকালে সোহরাওয়ার্দী সকাল ১০টা ৭ মিনিটে উদ্বোধন করেন দলটির সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে