,

দুবাই পুলিশের চোখে গুগল গ্লাস

যুক্তরাষ্ট্রের বাইরে অন্য দেশে গুগল গ্লাস এখনও সহজলভ্য হয়নি। তবে দুবাইয়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরীক্ষামূলকভাবে গুগল গ্লাস ব্যবহার শুরু করতে যাচ্ছে। ট্রাফিক আইন ভঙ্গকারী শনাক্ত করার যন্ত্র হিসেবে এই গ্লাস ব্যবহার করার পরিকল্পনা করেছে তারা।

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুবাই পুলিশ ট্রাফিক আইন ভঙ্গকারীদের ছবি তুলতে এবং অবৈধ যানবাহন শনাক্তকরণের কাজে পরীক্ষামূলকভাবে গুগল গ্লাস ব্যবহার শুরু করতে যাচ্ছে। এই গ্লাসের জন্য দুটি নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ব্যবহার করার পরিকল্পনাও করেছে তারা।

এ প্রসঙ্গে দুবাই পুলিশের স্মার্ট সার্ভিসেসের পরিচালক খালিদ নেসার আল রাজুকি বলেন, দুবাই পুলিশ সব সময় বাজারের সর্বাধুনিক প্রযুক্তির সঙ্গে মানিয়ে নিতে কাজ করে এবং হালনাগাদ থাকে। গুগল গ্লাস পরীক্ষায় ইতিবাচক ফল পেলে ভবিষ্যতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য গুগল গ্লাস কেনার কথাও জানিয়েছে দুবাই পুলিশের ওই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন