বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চিনতে পারলেও ভুলে যাচ্ছেন খাদিজা

নিজস্ব প্রতিবেদক : পরিবারের সদস্যদের চিনতে পারছেন সিলেটে ছাত্রলীগ নেতা বদরুলের চাপাতির আঘাতে আহত কলেজছাত্রী খাদিজা। তবে তিনি মাঝে মাঝে ভুলে যাচ্ছেন। গতকাল সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে তার বাবা মাসুক মিয়া এ তথ্য জানান। মাসুক মিয়া বলেন, ‘সকালে খাদিজাকে বিছানা থেকে তুলে বসানো হয়েছে। এ ছাড়া তাকে হুইল চেয়ারে করে ১০ মিনিট ঘোরানো হয়েছে। পরে পুডিং, পানি ও কমলা লেবুর জুস খেতে দেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন খাদিজার অবস্থা আগের চেয়ে ভালো। ডাকলে সাড়া দিচ্ছে। মাঝে মাঝে আমাদের চিনতে পারলেও আবার ভুলে যাচ্ছে।’

bp-2016-10-21-097-22

হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের কনসালট্যান্ট ডা. মির্জা নাজিম উদ্দিন বলেন, খাদিজার শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। তাকে তরল খাবার দেওয়া হচ্ছে। ডাক দিলে সাড়া দিচ্ছে। তবে তার শরীরের বাম পাশ এখনো কাজ করছে না। ৩ অক্টোবর সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসকে সরকারি এমসি কলেজ ক্যাম্পাসে চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে মারাত্মক জখম করেন শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম। আশঙ্কাজনক অবস্থায় খাদিজাকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় পরদিন স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এর পরই সেখানে খাদিজাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত