বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘নতুন চমক সম্পর্কে শুধু নেত্রী আর আমি জানি’

 

 

নিজস্ব প্রতিবেদক : নতুন চমক কী থাকছে, তা শুধুমাত্র নেত্রী (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) আর আমি জানি।আওয়ামী লীগের ২০তম কাউন্সিলে নেতৃত্বের বিষয়ে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এ কথা বলেন। শুক্রবার রাতে হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক নৈশভোজ অনুষ্ঠানের শুরুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আশরাফ এসব কথা বলেন।

image-2860

তিনি বলেন, রাজনীতি হলো ধারাবাহিকতা। আর নতুন চমকের জন্য অপেক্ষা করতে হবে। উৎসবমুখর পরিবেশেই সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিভিন্ন নামে যে স্লোগান শোনা যাচ্ছে সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ সব স্লোগান কাজে আসবে না।

অন্যদিকে আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি সম্পর্কে সৈয়দ আশরাফ বলেন, পূর্ণাঙ্গ কমিটি সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। কালকের মধ্যে শেষ হবে।

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। প্রতিষ্ঠার পর থেকে এ পযর্ন্ত ১৯টি জাতীয় সম্মেলন করেছে। এর মধ্যে স্বাধীনতার আগে আটটি ও স্বাধীনতার পরে ১১টি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এছাড়া, জাতীয় প্রয়োজনে দলের আরও সাতটি বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এবারকার সম্মেলনকে ঘিরে শেষ পর্যায়ে এসেও দলের ভেতরে-বাইরে চলছে নানা গুঞ্জন। বিশেষ চমকের জন্য মুখিয়ে আছেন সাধারণ নেতাকর্মী থেকে শুরু করে তৃণমূলের সদস্যরাও। রাত পোহালেই তাদের সেই কৌতূহলের অবসান হতে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত