বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমি ভাল মানুষ, বিশ্বাস করতে পারেন’

নিজস্ব প্রতিবেদক : পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ১০ টাকা দামে চাল বিতরণে ত্রুটি-বিচ্যুতি হচ্ছে এটা সত্য, কিন্তু আমার এলাকায় অনিয়ম কম। ছাত্রলীগ-যুবলীগ অতটা খারাপ না। আমিও ছাত্রলীগ করে এসেছি। আমি ভাল মানুষ, বিশ্বাস করতে পারেন।

21

বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাজধানীর শেরে বাংলা নগরে পরিকল্পনা কমিশনের অডিটোরিয়ামে আয়োজিত এক রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, খারাপ ভালো সব জায়গাতেই আছে। আমার এলাকাতে চাল বিতরণের অনিয়মের কোনো খবর পাইনি। যদি পাই তাহলে কঠোর ব্যবস্থা নিব, আমি দল দেখব না অপরাধি কোন দলের।

মন্ত্রী বলেন, বর্তমানে ২৩ ভাগ মানুষ দারিদ্র সীমার নীচে বাস করছে এবং হত দরিদ্রের হার ১২ দশমিক ৯ শতাংশ। ২০৩০ সালের মধ্যে দেশ দারিদ্র মুক্ত করবো। সকল মানুষের জন্য কর্মসংস্থান করবো।

বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফ্যান বলেন, দারিদ্র কমাতে হলে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে শ্রম বাজার সৃষ্টি করে দারিদ্র জয় করতে হবে। জনবহুল এই দেশকে একটি সম্পদে পরিণত করতে হবে। দরকার হয় জনগোষ্ঠীকে মাইগ্রেট করতে হবে। দেশের যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সামাজিক নিরাপত্ত্বা নিশ্চিত করতে হলে দারিদ্র নিরসন করা জরুরি। বিশ্বব্যাংক সামাজিক নিরাপত্ত্বা খাতে সরকারের সঙ্গে কাজ করবে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ