বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩১তলা বিশিষ্ট বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন

1133নিউজ ডেস্ক : জাতীয় প্রেস ক্লাবে ৩১তলা বিশিষ্ট বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তথ্যমন্তী হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান, সিনিয়ার সাংবাদিক গোলাম সারোয়ার, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুলসহ অনেকে।

জানা গেছে, ৩১তলা ওই আধুনিক কমপ্লেক্সে সিনেপ্লেক্স, লাইব্রেরি, মিডিয়া মিউজিয়াম, গেস্ট হাউস, ডরমিটরি, আইটি রুম, সবুজ বাগান প্রভৃতি থাকবে। কয়েকটি ফ্লোর বাণিজ্যিকভাবে ব্যবহার করা হবে। এসব ফ্লোর দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়া হবে। ভবনের মাঝখানে থাকবে খালি জায়গা।জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান বলেন, জাতীয় প্রেস ক্লাবের ৩১তলা ভবনের প্রতিটি ফ্লোরের স্পেস হবে ২২ হাজার বর্গফুট। এ ভবনের ছাদে থাকবে একটি শক্তিশালী হেলিপ্যাড।

যেকোনো রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধান প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করতে চাইলে হেলিকপ্টারে এসে ছাদে নেমে বিশেষ লিফটের মাধ্যমে কনফারেন্স কক্ষে চলে যেতে পারবেন ভিআইপিদের জন্য নতুন ভবনে থাকবে বিশেষ লিফট। গাড়িতে এসেও ওই লিফটে করে বিশিষ্ট ব্যক্তিরা কনফারেন্স কক্ষে যেতে পারবেন বলে জানান তিনি। উল্লেখ্য, ১৯৫৪ সালে এই দিনে জাতীয় প্রেস ক্লাবের যাত্রা শুরু হয়।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ