সরকার ও পেট্রলপাম্প মালিক মুখোমুখি
নিজস্ব প্রতিবেদক : কমিশন বৃদ্ধিসহ ১২দফা দাবি আদায় নিয়ে সরকার, পেট্রলপাম্প ও ট্যাংক লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ মুখোমুখি অবস্থান নিয়েছে। মালিকরা জানিয়েছেন, ৩০ অক্টোবরের আগে তাদের দাবি বাস্তবায়ন না হলে পেট্রলপাম্পে লাগাতার ধর্মঘট চলবে। এ সময়ে দেশের সব ট্যাংক লরি ও পেট্রলপাম্প বন্ধ থাকবে। এমনকি বিমানের জ্বালানিও সরবরাহ করা হবে না।

অপর দিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, পেট্রলপাম্প মালিকদের দাবি যৌক্তিক কি না তা ভেবে দেখা হবে। তারা সরকারকে জিম্মি করতে চাইলে সরকার আরো কঠোর হবে। গতকাল রাজধানীর বিদ্যুৎ ভবনে ময়মনসিংহের গৌরিপুরের সুতিয়াখালীতে ৫০ মেগাওয়াট উৎপাদন মতাসম্পন্ন সোলার পার্ক নির্মাণে চুক্তি সই শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এ বিষয়ে পেট্রলপাম্প ও ট্যাংক লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক এবং বাংলাদেশ পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাজমুল হক গতকাল সন্ধ্যায় নয়া দিগন্তকে জানিয়েছেন, তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। সুতরাং তাদের পিছানোর আর সুযোগ নেই।
গতকাল সকালে স্থানীয় এক হোটেলে সংবাদ সম্মেলন করে মোহাম্মদ নাজমুল হক জানান, পেট্রলপাম্প মালিক ও ট্যাংক লরি মালিক-শ্রমিকরা ন্যায়সঙ্গত দাবি-দাওয়া নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছে। গত ২৮ আগস্ট সারা দেশে প্রতীক ধর্মঘট কর্মসূচি পালিত হয়। কিন্তু তারপরও সরকার দাবি-দাওয়া বাস্তবায়নে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এ ব্যাপারে বহু দেনদরবার এবং সংশ্লিষ্ট মহলে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য বার বার আবেদন-নিবেদন করে ব্যর্থ হয়ে বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাংক লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ১২ দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সব পেট্রলপাম্প ও ট্যাংক লরি অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালনের সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরো বলেন, আমরা বিগত ৬ বছর কোনো আন্দোলন কর্মসূচি ঘোষণা করিনি। আমাদের সাথে সরকার কয়েক দফা বৈঠকে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল যে কমিশন বৃদ্ধিসহ অন্যান্য দাবি মেনে নেবে। কিন্তু ৬ বছরেও তার কোনো বাস্তবায়ন হয়নি। আমরা আমাদের অসহায়ত্বের কথা জানিয়ে এবং দেশের সাধারণ মানুষের কথা বিবেচনায় রেখে আলোচনার পথ বেছে নিয়েছিলাম। তিনি বলেন, আমরা আবারও ৩০ অক্টোবরের আগে সরকারের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নসহ আমাদের পেশকৃত ১২ দফা দাবি পূরণের আহবান জানাচ্ছি। অন্যথায় ৩০ অক্টোবর রোববার ভোর ৬টা থেকে লাগাতার অনির্দিষ্টকালের ধর্মঘট চলবে। এ সময় দেশের সব ট্যাংক লরি ও পেট্রলপাম্প বন্ধ থাকবে। এমনকি বিমানের জ্বালানি তেলও সরবরাহ করা হবে না। সংবাদ সম্মেলনে বলা হয়, পেট্রলপাম্প ও ট্যাংক লরির মাধ্যমে তেলের উত্তোলন পরিবহন ও বিক্রি বিপণন বন্ধ থাকবে।
১২ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো, সওজ অধিদফতরের ইজারা মাসুল অস্বাভাবিক বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল, বাস্তবতার নিরিখে তেল বিক্রির কমিশন ও ট্যাংক লরি ভাড়া বৃদ্ধি, ট্যাংক লরি চলাচলে পুুলিশি হয়রানি বন্ধ করা ইত্যাদি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব মিজানুর রহমান রতন, ট্যাংক লরি শ্রমিক ফেডারেশনের সভাপতি মো: শাহজাহান ও সাধারণ সম্পাদক আকতার হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এ দিকে গতকাল সন্ধ্যায় বিদ্যুৎপ্রতিমন্ত্রী নসরুল হামিদ সাংবাদিকদের বলেন, সরকারকে জিম্মি করলে তারা আরো কঠোর হবে। তারা আমাদের ডিলার পদ্মা, মেঘনা ও যমুনার কাছ থেকে তেল পাম্পগুলোর মালিকদের সঠিক মাপে তেল নিতে হবে। গতকাল রাজধানীর বিদ্যুৎ ভবনে ময়মনসিংহের গৌরিপুরের সুতিয়াখালীতে ৫০ মেগাওয়াট উৎপাদন মতাসম্পন্ন সোলার পার্ক নির্মাণে চুক্তি সই শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মালিকদের দাবি-দাওয়া থাকবে। তারা এর আগে আমাদের সাথে বসেছিলেন। আমরা তাদের দাবি-দাওয়া পূরণের চেষ্টা করেছি। এর পরেও তাদের কোনো দাবি-দাওয়া থাকলে তাদের সাথে আবার বসা হবে। কিন্তু সরকারকে জিম্মি করা হলে সরকার আরো কঠোর হবে। মন্ত্রী বলেন, আমরা কিন্তু ভেজাল পেট্রলের বিরুদ্ধে নেমেছি। শুধু পেট্রল নয়, সারা দেশে অকটেনসহ যত লিকুইড ফুয়েল আছে আমরা ভেজাল পাম্প (যারা ভেজাল দেয়) বন্ধ করা শুরু করেছি। এ ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছি। অসাধু ব্যবসায়ীদের ব্যাপারে মন্ত্রী বলেন, ‘সরকার অসাধু ব্যবসায়ীদের জায়গা (তেল পাম্পের জন্য) দিতে ইন্টারেস্টেড নয়। এই মন্ত্রণালয় (বিদ্যুৎ-জ্বালানি) এটা কোনোভাবেই সহ্য করবে না। অবৈধ গ্যাস সংযোগ আমরা বন্ধ করার অভিযানে নেমেছি। অবৈধভাবে সিএনজি পাম্প চলছে। অলরেডি আমরা বন্ধ করা শুরু করে দিয়েছি। সুতরাং ভেজাল করে তেল বিক্রি করায় যানবাহনে তি হচ্ছে। এ ব্যাপারে গত এক বছর বারবার তাদের বলে আসছিলাম। তাই এখন আমরা কঠিন হচ্ছি।’
মন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নবায়নযোগ্য জ্বালানি হতে বিদ্যুৎ উৎপাদন খরচ কমানোর জন্য আরো গবেষণা প্রয়োজন। বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ কাউন্সিল ও টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপ (স্রেডা) এ বিষয়ে উদ্যোগী হয়ে কাজ করবে। চট্টগ্রামের মিরেরসরাইসহ দেশের বিভিন্ন অঞ্চলে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেয়া হয়েছে। এতে পরিবেশ সংরতি হবে। আমরা পাবো পরিবেশবান্ধব বাংলাদেশ। তিনি বলেন, আমরা সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সবার জন্য নিশ্চিত করতে চাই। গ্রিন বা কিন এনার্জিকে উৎসাহিত করতে আমরা যে নীতিমালা করেছি তাতে ২০২০ সালের মধ্যে ১০ ভাগ বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে। সংশ্লিষ্ট বিষয়ে পরামর্শ ও সহযোগিতার জন্য টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপ (স্রেডা) গঠন করা হয়েছে। গতকাল এতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পে চুক্তি স্বার করেন বোর্ডের সচিব মীনা মাসুদ উজ্জামান এবং সিঙ্গাপুরের কোম্পানির পে স্বার করেন কোম্পানির চেয়ারম্যান। এ বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ ১৭ সেন্টে অর্থাৎ ১৩ টাকা ৬০ পয়সা দরে বিদ্যুৎ কেনা হবে। এর চুক্তির মেয়াদ হবে ২০ বছর।











