বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আরটিজিএস: দৈনিক পরিশোধ ৫০০০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে আর্থিক খাতে চালু হওয়া রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট বা আরটিজিএস দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। এক ব্যাংকের সঙ্গে অন্য ব্যাংকের লেনদেন তাৎক্ষণিক নিষ্পত্তিতে এই আধুনিক লেনদেন পদ্ধতি চালু হয়।

image-2592

প্রাপ্ত তথ্যে দেখা যায়, আরটিজিএস পদ্ধতিতে এখন দৈনিক পরিশোধ হচ্ছে পাঁচ হাজার কোটি টাকার বেশি। ৫৫টি ব্যাংকের সাড়ে পাঁচ হাজার শাখার গ্রাহকরা তাৎক্ষণিক লেনদেনের এ সুযোগ নিচ্ছেন। একসময় এ ধরনের লেনদেন নিষ্পত্তি করতে দেড় থেকে দুই দিন সময় লাগতো।

২০১৫ সালের ২৯ অক্টোবর আরটিজিএস চালু করে বাংলাদেশ ব্যাংক। এখন এক লাখ টাকা বা তার বেশি অংকের চেক আরটিজিএসে নিষ্পত্তি হচ্ছে। পর্যায়ক্রমে সব লেনদেন এ উপায়ে নিষ্পত্তির পরিকল্পনা রয়েছে বাংলাদেশ ব্যাংকের। বর্তমানে সারাদেশে নয় হাজার ৫৪৩টি ব্যাংক শাখার মধ্যে অনলাইনের আওতায় রয়েছে সাত হাজার ১৬৭টি। অনলাইন শাখাগুলোর মধ্যে পাঁচ হাজার ৫৭১টি শাখায় আরটিজিএসে লেনদেন হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাবে, গত সেপ্টেম্বরে আরটিজিএসের মাধ্যমে ২০ হাজার ৫৫২টি লেনদেনের বিপরীতে পরিশোধ হয়েছে ৯৩ হাজার ২৩১ কোটি টাকা। ১৮ কর্মদিবসে দৈনিক লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে পাঁচ হাজার ১৭৯ কোটি টাকা। আগের মাস আগস্টে প্রতি কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল পাঁচ হাজার ১৩৮ কোটি টাকা। এর আগে গত জুনে এ উপায়ে ২০ হাজার ৯৪৬টি চেকের বিপরীতে এক লাখ ২৭ হাজার ১৬৯ কোটি টাকা লেনদেন হয়। এতে দৈনিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় পাঁচ হাজার ৭৮০ কোটি টাকা।

সংশ্লিষ্টরা জানান, দ্রুত নিষ্পত্তির সুযোগের ফলে আরটিজিএসে গ্রাহকসংখ্যা দ্রুত বাড়ছে। শুরুর দিকে এই মাধ্যম ব্যবহার করে শুধু এক ব্যাংক অন্য ব্যাংককে পরিশোধ করত। এখন অনেক গ্রাহক এ উপায়ে পরিশোধ করছেন। দেশে কার্যরত ৫৬টি ব্যাংকের মধ্যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ছাড়া অন্য সব ব্যাংক আরটিজিএসের সঙ্গে সংযুক্তে আছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বলেন, আরটিজিএসের মাধ্যমে তাৎক্ষণিক পরিশোধ করার সুযোগ থাকায় এটি দ্রুত জনপ্রিয় হচ্ছে। ব্যাংকগুলোর নিজস্ব পরিশোধের পাশাপাশি এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের লেনদেন নিষ্পত্তি করছে।

তিনি বলেন, ভিপিএন ও সুইফট- এই দুই পদ্ধতিতে আরটিজিএসে লেনদেন হতো। তিনটি ছাড়া অন্য ব্যাংকগুলো ভিপিএনের মাধ্যমে লেনদেন করত। তবে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির পর সুইফট নিয়ে প্রশ্ন ওঠায় সুইফট ব্যবহারকারী তিন ব্যাংককে এখন ভিন্ন উপায়ে পরিশোধ করতে হচ্ছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ