বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

একই সময়ে রাবি ও চবি ভর্তি পরীক্ষা, বিপাকে ভর্তিচ্ছুরা

নিজস্ব প্রতিবেদক : চলতি শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একই সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে বিপাকে পড়তে হবে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের।শিক্ষার্থীদের কথা ভেবে বিভিন্ন মহল থেকে অনুরোধের পরও কোনো বিশ্ববিদ্যালয়ই ২০১৬-১৭ শিক্ষাবর্ষে পরীক্ষার সূচির সময় পরিবর্তন করতে রাজি নয়।

photo-1476837816

জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২৪ থেকে ২৭ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৩ থেকে ৩১ অক্টোবর এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়র কর্তৃপক্ষ বলছেন,আমরা আগে পরীক্ষার সূচি ঘোষণা করেছি। তাছাড়া আমাদের সামনে সুবর্ণ জয়ন্তী রয়েছে। সেজন্য পরীক্ষার সময়সূচি পরিবর্তন করার কোনো সুযোগ নেই।

এদিকে রাবি পরীক্ষার সূচি আগে প্রকাশ করা হয়েছে উল্লেখ করে উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান বলেন, বিশ্ববিদ্যালয় পরীক্ষার সময়সূচি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সমন্বয় করে। সেখানে তারা দুই বিশ্ববিদ্যালয়ের সময়সূচি শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই প্রকাশ করেছে। দেশে যেহেতু অনেকগুলো বিশ্ববিদ্যালয়, প্রায় একই সময়ে ভর্তি পরীক্ষাও নিতে হয়, সেজন্য কিছু ক্ষেত্রে একটু ঝামেলা হতেই পারে। তাই আমাদের পরীক্ষার সময়সূচি পরিবর্তন করার সুযোগ নেই।

খোঁজ নিয়ে দেখা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় ১৮ জুন ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ করে। অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২৭ জুন তা প্রকাশ করেছে।

দুটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ২৪ থেকে ২৭ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৩ থেকে ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে। কিন্তু দুটি বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কলা অনুষদের পরীক্ষা ২৬ অক্টোবর সকাল ৯টা থেকে ১০ এবং ১১টা থেকে ১২টা দুই শিফটে অনুষ্ঠিত হবে। অন্যদিকে চট্টগ্রামে কলা অনুষদের ভর্তি পরীক্ষা ২৬ অক্টোবর সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে।

এছাড়া কেউ যদি ২৬ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কলা অনুষদে পরীক্ষা অংশ নেয়। এরপর যদি ২৭ অক্টোবর রাবির সামাজিক বিজ্ঞান অনুষদের পরীক্ষায় অংশ নিতে চায় তাহলে তাকে রাজশাহী আসতে হবে। এরপর আবার যদি ২৯ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের পরীক্ষায় অংশ নিতে চায় তাহলে আবার তাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেতে হবে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ