,

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন সাদী

 
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, রাজনীতিক ও সাবেক এমপি মাহবুবুর রব সাদী বীরপ্রতীক। গতকাল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা ও শ্রদ্ধা নিবেদন শেষে তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। এর আগে সোমবার নিজ নির্বাচনী এলাকা নবীগঞ্জে দুই দফা জানাজা ও এলাকাবাসীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় এ বীর মুক্তিযোদ্ধার প্রতি। গতকাল মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে মরহুমের প্রতি প্রেসিডেন্টের পক্ষে তার সহকারী সামরিক সচিব শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

36416_b3
ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া, হুইপ মো. আতিউর রহমান আতিক ও মো. শাহাব উদ্দিন এবং বিরোধীদলীয় নেতার পক্ষে সংসদ সদস্য নুরুল ইসলাম ওমর, জাতীয় সমাজতান্ত্রিক দলের পক্ষে মইন উদ্দিন খান বাদলসহ দলীয় নেতৃবৃন্দ মরহুমের মরদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। জানাজায় সংসদ সদস্য আবুল কালাম আজাদ, আবদুল মতিন খসরু, উপাধ্যক্ষ আবদুস শহীদ, নাজমুল হক প্রধান, মইন উদ্দিন খান বাদল এবং জাসদ সভাপতি আ স ম আবদুর রব, সর্বস্তরের নাগরিক, রাজনৈতিক সহকর্মী, গুণগ্রাহী, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ শরিক হন। এর আগে মরহুমের রাজনৈতিক কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন হুইপ শাহাব উদ্দিন, বেগম আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী ও সুলতান মোহাম্মাদ মনসুর। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

মুক্তিযুদ্ধে জালালপুর সাব-সেক্টরের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সাদী। গত রোববার রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ১৯৪৫ সালের ১০ই মে নবীগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন মাহবুবুর রব সাদী। তিনি নবীগঞ্জ-বাহুবল এলাকার সাবেক সংসদ সদস্য। ষাটের দশকে ছাত্রাবস্থায় তিনি সিলেট ও মৌলভীবাজারে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের একজন সাহসী নেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। পরে জাসদেরও অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে