বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মান্নার ‘দাঙ্গা’ ছবির সিক্যুয়েলে শাকিব খান!

mannaবিনোদন ডেস্ক : ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত মান্না অভিনীত সাড়া জাগানো চলচ্চিত্র ‘দাঙ্গা’ ছবির সিক্যুয়েল নির্মিত হতে যাচ্ছে। গত রবিবার সন্ধ্যায় প্রযোজক ইকবাল দাঙ্গা টু নির্মাণের ঘোষণা দেন।

দাঙ্গা ছবিতে অভিনয় করা মান্না ও রাজীব দুজনেই প্রয়াত হয়েছেন। তাই নতুন ছবিতে মান্না এবং রাজীবের পরবির্তে কে আসছেন এই নিয়ে চলছে জল্পনা। জানা গেছে, ছবির পরিচালক কাজী হায়াত থাকলেও মান্নার স্থানে আসবেন শাকিব খান ও রাজীবের স্থানে মিশা সওদাগর।

এ ছবি নির্মান প্রসঙ্গে নির্মাতা কাজী হায়াত বলেন, ‘দর্শক ও প্রযোজকের কথা মাথায় রেখে কাজ শুরু করেছি। চলছে গল্প লেখার কাজ। গল্প লেখা শেষ হলে যদি ভালো লাগে তবেই এটি আমি পরিচালনা করব। ‘

ছবির প্রযোজক ইকবাল বলেন, কাজী হায়াৎ তার চলচ্চিত্রে সবসময় সমাজের নানা ধরণের অসঙ্গতির চিত্র তুলে ধরেন। তার নির্মিত দাঙ্গা চলচ্চিত্রটি সেসময় দারুণ সাড়া জাগিয়েছিল। তাই নতুন আঙ্গিকে চলচ্চিত্রটি তৈরী হোক এটাই আমার চাওয়া।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ