বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাত জেএমবি সদস্যের ৬ দিন করে রিমান্ড

22-19আদালত প্রতিবেদক : রাজধানীর তেজগাঁও এলাকা থেকে গ্রেফতার ৭ জেএমবি সদস্যকে ৬ দিন করে রিমান্ডে নেওয়ার অনুমাতি দিয়েছেন আদালত। আজ ঢাকা মহানগর হাকিম খুরশিদ আলম রিমান্ডের এ আদেশ দেন। এর আগে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-পরিদর্শক সাইফুল ইসলাম আসামিদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

আসামিরা হলেন- মো. কাশেম ওরফে কাউছার ওরফে কাশু (২০), নাজমুল হাসান ওরফে নয়ন ওরফে নরেশ (২৩), মো. রাশেদ (২৭), মো. সেন্টু হাওলাদার (২৬), মো. আবু বক্কর সিদ্দিক ওরফে শুভ্র ওরফে আকাশ (২০), মো. আবদুল বাছেদ (২২) ও মো. জুয়েল সরকার ওরফে সোহরাব ওরফে সরকার (৩২)।

এর আগে তেজগাঁও এলাকা থেকে ৭ জেএমবি সদস্যকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ রয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতির সঙ্গেও জড়িত তারা। ডাকাতি করে লুট করা অর্থ সংগঠনের কাজে ব্যবহার করত। তাদের কাছ থেকে চারটি পিস্তল, ছয়টি ম্যাগজিন, ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া ডাকাতি করা ৬৭ ভরি স্বর্ণালঙ্কার, ছয় লাখ টাকা ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত