,

শি জিনপিং-রওশন বৈঠক না হওয়ায় ক্ষুব্ধ এরশাদ

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি বাংলাদেশ সফরে আসা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের বৈঠক না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।তিনি বলেছেন, আমরা যখন রাষ্ট্রক্ষমতায় ছিলাম, তখন চীনের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক ছিল। সে সময় চীনের প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে এসেছিলেন। কিন্তু সম্প্রতি চীনের প্রেসিডেন্ট সফরে এসে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার সঙ্গে বৈঠক না হওয়ায় আমরা ব্যথিত ও ক্ষুব্ধ হয়েছি। আমার দলের নেতাকর্মীরাও ক্ষুব্ধ।

image-2486

মঙ্গলবার দুপুরে রংপুরে তিন দিনের সফরে এসে তার বাসভবন পল্লীনিবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন এরশাদ।তিনি আরো বলেন, বিদেশি রাষ্ট্র ও সরকারপ্রধান সফরে এলে তিনি কার কার সঙ্গে কথা বলবেন, সে সিডিউল তৈরি করে পররাষ্ট্র মন্ত্রণালয়। কী কারণে বিরোধীদলীয় নেতার সঙ্গে সাক্ষাতের সিডিউল করা হয়নি, সে বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। বিষয়টি জানতে পারলে তা গণমাধ্যমকে জানানো হবে।

 

বর্তমান নির্বাচন কমিশনকে (ইসি) মেরুদণ্ডহীন উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, নতুন যে নির্বাচন কমিশন গঠন করা হচ্ছে, সেটি যেন বর্তমান কমিশনের মতো মেরুদণ্ডহীন না হয়।

এ সময় জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোফাজ্জল হোসেন, সদস্যসচিব হোসেন মকবুল শাহরিয়ার, মহানগর আহ্বায়ক মোস্তাফিজার রহমান উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে