,

‘নিজেদের দক্ষতা ও অর্থায়নে বাংলাদেশকে ডিজিটালাইজেশন করা হয়েছে’

নিজস্ব প্রতিবেদক : নিজেদের পরিকল্পনা, দক্ষতা ও অর্থায়নে অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে ডিজিটালাইজেশন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।মঙ্গলবার রাত ৮টার দিকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের হলরুমে তাকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠনে তিনি এ কথা বলেন।‘আইসিটি ফর ডেভেলমেন্ট অ্যাওয়ার্ড’ প্রাপ্তির জন্য সজীব ওয়াজেদ জয়কে এই সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানটির আয়োজন করে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ।

image-2508

তথ্য প্রযুক্তি উন্নয়য়ে এ দেশের মানুষের ভূমিকা আছে জানিয়ে সজীব ওয়াজেদ জয় বলেন, আমাদের নিজেদের মেধা আছে, আমরা নিজেরাই করবো।

জয় বলেন, আমার মতে বিশ্বে আর কোনো দেশ নেই, এতো অল্প সময়ে নিজেদের মেধা ও অর্থ ব্যবহার করে ডিজিটালাইজেশন করেছে। এখন জাতিসংঘ আমাদের ডিজিটালাইজেশনের ক্ষেত্রে উদাহারণ হিসেবে ধরেছে। এতো অল্প সময়ে কীভাবে আমরা সাফল্য অর্জন করলাম, অন্যান্য দেশে এ বিষয়ে জানতে চাচ্ছে।

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ডাক ও টেলিযোগাযোগ তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে