বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ জেএমবি সদস্যের বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক : গত বছর পুরান ঢাকার হোসনি দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় জেএমবি’র ১০ সদস্যের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ডিবি পুলিশ।মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক শফিউদ্দিন শেখ এ চার্জশিট দাখিল করেন।

image-2491

মামলার আসামিরা হলেন- কবির হোসেন, মাসুদ রানা, হাফেজ আহসান উল্লাহ মাসুদ, আবু সাঈদ সোলেমান, শাহ জালাল, ওমর ফারুক, চাঁন মিয়া, রুবেল, আরমান ও জাহিদ হাসান। এরা সবাই জেএমবি সদস্য বলে জানানো হয়েছে।

২০১৫ সালের ২৩ অক্টোবর তাজিয়া মিশিলের প্রস্ততিকালে জেএমবি সদস্যরা হোসনি দালানে গ্রেনেড হামলা চালায়। এতে দুই জন নিহত ও শতাধিক আহত হন। ওই ঘটনায় চকবাজার থানার উপ-পরিদর্শক জালাল উদ্দিন সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ