,

বিএসএফের গুলি ও ককটেল হামলায় বাংলাদেশী ৪ যুবক আহত

 

নিজস্ব প্রতিবেদক : কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার নওদাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া গুলি ও ককটেল হামলায় ৪জন বাংলাদেশী যুবক আহত হয়েছে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এনিয়ে ওই সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে। বিজিবি ও বিএসএফ উভয় পক্ষ টহল জোড়দার করে সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।

36288_bsf
রৌমারী সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার শাহ-আলম জানান, ওই এলাকার নওদাপাড়া গ্রামের ১২-১৩ জন যুবক সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৬৩ ও ১০৬৪ এর মাঝামাঝি নো-ম্যান্স ল্যান্ডে যায় ভারতীয়দের পাচার করে দেয়া গরু আনতে। এ সময় ভারতের কুচনিমারী বিএসএফ ক্যাম্পের জওয়ানরা তাদের লক্ষ্য করে বাংলাদেশের অভ্যন্তরে ৪-৫ রাউন্ড গুলি করে ও দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলে আহত হয় আনোয়ার হোসেনের পুত্র সাজু মিয়া (১৮), রেজাউল করিমের পুত্র রোকন উদ্দিন (২২), ফলুয়া করিমের পুত্র বাবলু মিয়া (২০) ও রুপচান্দের পুত্র মানিক (১৭)। আইনি জটিলতা এড়াতে সঙ্গীরা তাদের উদ্ধার করে গোপনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে মঙ্গলবার সকালে। এ ঘটনায় ঐ সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।
গুলিবিদ্ধ রোকনের পিতা রেজাউল করিম স্বীকার করেন, তার পুত্র বিএসএফের গুলিতে আহত হয়ে এখন রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি এর বেশী জানাতে রাজি হননি।
এ ঘটনায় বিজিবি’র বাংলাবাজার বিওপি কমান্ডার নায়েক সুবেদার আবু শহীদ বলেন, ঘটনা জানার পর থেকে ঐ সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে